প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৯:৩৬ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে গাছ রোপণ করছেন শিক্ষার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
‘এসো এক সাথে গড়ি সবুজ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ‘রান ফর গ্রিন বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এদিন চৌদ্দগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাকাটিয়া দারুল কুরআন নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ উপলক্ষে সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাবলু ও মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন রান ফর গ্রিন বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য স্টার্লিং ডি মামুন ও মোশাররেফ হোসাইন আবির। সংগঠনের চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক জাহাঙ্গীর হোসাইন ভূঁইয়া, গাজী আসিফ, ইলিয়াস হোসাইন, বিপ্লব হোসাইন বাপ্পি, গাজী আজাদ, সাইফুল ইসলাম, মামুন হোসাইন ও সাইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।