× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পরীক্ষার ফল শোনা হলো না নূর শেখের

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৯:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এসএসসি পরীক্ষার ফলাফলের আর মাত্র তিনদিন বাকি। ফলাফল হাতে পাওয়ার আগেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এসএসসি পরীক্ষার্থী নূর শেখের (১৭) প্রাণ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা এলাকায় বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নূর শেখ ওই গ্রামের তুষার শেখের ছেলে। তিনি চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আগামী ১০ আগস্ট ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও সেই প্রতীক্ষার অবসান হলো না তার এবং তার পরিবারের সদস্যদের।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নূর শেখ কালামৃধা ইউনিয়নের নয়াকান্দা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। দাওয়াত শেষে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনের এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নূর শেখের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসীর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা