× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিন্দু গৃহবধূকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৭:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘির রামপুরা গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক (৩৮) গৃহবধূকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বুধবার  ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে একই গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে মাসুদ দেওয়ানকে (৩২) আসামি করে মামলা দায়ের করেন।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর বাড়ির পাশিই এ ঘটনাটি ঘটে।

উপজেলার রামপুরা গ্রামের হিন্দু সম্প্রদায়ের ওই গৃহবধূর স্বামী একজন অটোভ্যান চালক। প্রতি রাতের মতো মঙ্গলবারও রাত সাড়ে ৩টায় অটোভ্যান নিয়ে মাছ ধরতে যান। এ সময় স্বামী-স্ত্রী এক সঙ্গে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত এসে ওই গৃহবধূ বাড়ি ফিরছিলেন।

বাড়ির পাশে ওঁৎ পেতে থাকা মাসুদ আকস্মিকভাবে গৃহবধূকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে তার স্বামীসহ প্রতিবেশীরা দৌড়ে এসে মাসুদ দেওয়ানকে ধরে ফেলেন।

এ সময় কৌশলে মাসুদ দেওয়ান পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। বুধবার সকালে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় মাসুদ দেওয়ানকে আসামি করে মামলাটি দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আসামিকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা