× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৪:৫২ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৬ ১৪:৫৩ পিএম

কক্সবাজারের উখিয়া। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া। ছবি: সংগৃহীত

কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে  উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখার মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
আহত বদি আলম উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বৃহস্পতিবার সকালে উখিয়ার বালুখালী সীমান্তের নাফ নদীতে বদি আলমসহ স্থানীয় আরও ২/৩ জন মাছ ধরতে যায়। এক পর্যায়ে শূণ্যরেখার মিয়ানমার অভ্যন্তরে পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বদি আলমের ডান পায়ের গোড়ালি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পাশে আঘাতপ্রাপ্ত হয়। 
এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্যরা বদি আলমকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। তার আঘাতের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
এর আগে, গত ২৮ জুলাই নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে আব্দুল করিম নামের এক যুবক আহত হয়েছিলেন।
এনিয়ে গত এক বছরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত এবং ৩১ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা