× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস-বিদ্যুৎ সংকট: চট্টগ্রামে রাজপথে ১১ দলীয় ঐক্য

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৪:০৮ পিএম

চট্টগ্রামে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং আর বিদ্যুতের ভুতুড়ে বিলের প্রতিবাদে রাজপথে ১১ দলীয় ঐক্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং আর বিদ্যুতের ভুতুড়ে বিলের প্রতিবাদে রাজপথে ১১ দলীয় ঐক্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং আর বিদ্যুতের ভুতুড়ে বিলে যখন নাভিশ্বাস উঠেছে চট্টগ্রামবাসীর, ঠিক তখনই ফুঁসে উঠল বন্দরনগরী।

এ সবের প্রতিবাদে বৃহস্পতিবার রাজপথে নামলেন ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম মহানগরীর নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে জানানো হলো জনদুর্ভোগের কথা।

এ দিন সকাল ১০টায় নগরীর লালদিঘী জেলা পরিষদ চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতা-কর্মীরা।

কর্মসূচি শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয় স্মারকলিপি। যা গ্রহণ করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খান।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “নগরীর বেশিরভাগ এলাকায় টানা কয়েক দিন গ্যাস না থাকায় মানুষ দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার কার্যক্রমও। একই সঙ্গে শাকসবজির দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার পেছনে সিন্ডিকেট বা কৃত্রিম সংকট কাজ করছে কি না, তা খুঁজে বের করার দরকার।”

বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, “সংকটের মধ্যেই হঠাৎ মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের নামে গ্রাহকদের ওপর বাড়তি বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

প্রকৃত ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিলের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দ্বিতীয় বার্ষিকী পার হলেও এখনও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ হয়নি।” গেজেট দ্রুত প্রকাশের দাবি জানান তিনি।

সমাবেশে সঞ্চালনায় ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বক্তব্য রাখেন খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরী সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এনসিপির মহানগরীর আহ্বায়ক মীর মো. শোয়াইব, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাসসহ বিভিন্ন দলের নেতারা।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ফখরে জাহান সিরাজী সবুজসহ কয়েকজন আইনজীবী নেতা।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিতে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, ভুতুড়ে বিল আদায় বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জুলাই শহিদদের গেজেট প্রকাশের দাবি জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা