× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনশন বিয়ে ৩ মাস পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১২:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুরে প্রেমিক জিহাদ ভূঁইয়ার বাড়িতে টানা ৫ দিন অনশন করে বিয়ের ৩ মাস পর মোনিয়া মুন্নি  (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে মুন্নি প্রেমিক জিহাদের বাড়িতে টানা ৫ দিন অনশন করেন। পরবর্তী সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গত ৩০ এপ্রিল ৯ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

তিন মাস পার না হতেই স্বামীর বাড়ি থেকে গৃহবধূ মুনিয়া রহমান মুন্নির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। মুনিয়া উপজেলা ফুলবাড়ী মধ্যপাড়া ভূঁইয়া বাড়ির মঞ্জু মিয়ার মেয়ে। তার স্বামী একই গ্রামের লাল মিয়া ভূঁইয়ার ছেলে জিহাদ ভূঁইয়া।

নিহতের মা রিনা বেগমের অভিযোগ তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি দাবি করেন বিয়ের আগে  বিয়ের আশ্বাস দিয়ে জিহাদ তার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের পর থেকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

এসব বিষয় নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।এ বিষয়ে আগেও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিহতের বাবা-মায়ের আরো অভিযোগ, ঘটনা পর স্বামী জিহাদ ও তার মা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বললে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি পরিবারের অভিযোগও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা