× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে টানা পাঁচ দিন ধরে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১০:০৪ এএম

ফেনীতে ফিলিং স্টেশনে সিএনজিচালিত অটোরিকশার ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে ফিলিং স্টেশনে সিএনজিচালিত অটোরিকশার ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে টানা পাঁচ দিন ধরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। জেলার ১০টি সিএনজি ফিলিং স্টেশনের কোনোটিতেই স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ হচ্ছে না। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকেরা।

ঘণ্টার পর ঘণ্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে তাদের দৈনিক আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সরেজমিনে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সহস্রাধিক অটোরিকশা গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে।

চালকরা অভিযোগ করেন, অনেক পাম্প রাত থেকে টানা ২৪ ঘণ্টার বেশি বন্ধ থাকছে। চালকদের দাবি, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হওয়ায় পরিবার নিয়ে তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

অটোরিকশা চালক রসূল আহাম্মদ ক্ষোভ প্রকাশ করে জানান, সারারাত পাম্পে অপেক্ষা করেও সকালে সামান্য সময় গ্যাস দেওয়ার পর প্রেশার না থাকায় পাম্প বন্ধ করে দেওয়া হয়। এতে একদিকে আয়ের পথ বন্ধ, অন্যদিকে গাড়ির কিস্তির টাকা ও সংসারের খরচ জোগানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা জানান, সিএনজি কম্প্রেশন মেশিনে গ্যাসের প্রেশার একেবারেই কম থাকায় রিফুয়েলিং বন্ধ রাখতে হচ্ছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, এটি একটি জাতীয় পর্যায়ের সংকট যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বিজিডিসিএল ফেনীর ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামান জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন এবং দ্রুতই সমস্যার সমাধানের আশা করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা