× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপায় শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২১:১৪ পিএম

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধসে পর্যটকসহ আহত ৬। ছবি: সংগৃহীত

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধসে পর্যটকসহ আহত ৬। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নুনুশি (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্পের একটি শেল্টারের ওপর পাহাড় ধসে পড়লে মাটিচাপা পড়ে শিশুটি মারা যায়।

নিহত নুনুজিয়া উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৫ ব্লকের বাসিন্দা জামাত হোসেনের ছেলে।

উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে টানা ভারী বৃষ্টির কারণে একটি শেল্টারের ওপর পাহাড় ধ্বসে পড়ে। এতে মাটি চাপা পড়ে গুরুতর আহত হয় রোহিঙ্গা শিশু নুনুশি। স্থানীয়রা দ্রুত তাকে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এক পর্যটকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের মাটি সড়কে চলাচল করা একটি অটোরিকশার ওপর পড়েছিল। এতে ওই অটোরিকশায় থাকা ৬ জন আহত হন। পাহাড়ধসের কারণে প্রায় আড়াই ঘণ্টা মেরিন ড্রাইভে যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা মাটি ও গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

হাসান আলী নামে এক গাড়িচালক বলেন, হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে। আমি একদম কাছাকাছি ছিলাম, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। ধসের পরপরই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে পর্যটকসহ তিনজন সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। 

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী তিন থেকে চার দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা