× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় ১২ জুলাই যোদ্ধাকে সংবর্ধনা প্রদান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২১:০৬ পিএম

কলাপাড়ায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১২ জুলাই যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কলাপাড়ায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১২ জুলাই যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১২ জুলাই যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কলাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু প্রমুখ।

এর আগে সকাল ৯টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও মো. আরিফুজ্জামান। পরে উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। ‎

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা