× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২১:০১ পিএম

কিশোরগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ, তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন এবং আহত ও জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম এবং সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। এই দিনে ছাত্র-জনতা, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের আত্মত্যাগ এবং বহু মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণের সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা