× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক দেখে শিক্ষার্থী খুঁজতে বের হলেন শিক্ষকরা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২০:৪৭ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ার ৫২নং সিতাইকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ার ৫২নং সিতাইকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারিভাবে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনে কঠোর নির্দেশনা থাকলেও কোনো অনুষ্ঠান আয়োজন হয়নি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫২নং সিতাইকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বুধবার সকাল সাড়ে ১০টায় সরেজমিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ১০ শিক্ষকের মধ্যে মাত্র ২ শিক্ষক উপস্থিত ছিলেন, কিন্তু কোনো শিক্ষার্থী ছিল না। এ সময় বিদ্যালয় মাঠে কয়েক শিক্ষার্থী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল খেলছিল।

পঞ্চম শ্রেণির ছাত্র জোনায়েদ, ইসমাইল ও চতুর্থ শ্রেণির আব্দুল্লাহ মোল্লা জানান, বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয়ে আমরা কিছু জানি না। গতকালও ক্লাস হয়েছে শিক্ষকরা কিছু জানাননি। তাই কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি। সাংবাদিকদের দেখে হেড স্যার নজরুল ইসলাম আমাদের খেলার মাঠ থেকে ডেকেছেন এবং বাড়ি থেকে শিক্ষার্থীদের স্কুলে ডেকে আনতে বলেছেন।

এ ব্যাপারে ৫২নং সিতাইকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আমরা বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থীকে সকাল ১০টায় স্কুলে আসতে বলেছিলাম। তবে শিক্ষার্থীরা ও ৮ শিক্ষক আসে নাই, তা আমার জানা নাই। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্তের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা