× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা জনগণই প্রতিহত করবে: শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২০:৪০ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: ফেসবুক থেকে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: ফেসবুক থেকে

দেশের উন্নয়ন কর্মকাণ্ড যারা নস্যাৎ করার চেষ্টা করবে, জনগণই তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বাণ সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় বুধবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “দেশের উন্নয়ন কর্মকাণ্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদের প্রতিহত করবে”।

তার বাবা প্রয়াত কে এম ওবায়দুর রহমান অনুসরণে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “জুলাইয়ের সংগ্রাম একদিনের ফসল নয়। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে”।

তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে”।

এসব প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা।

এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মাদ ফজলুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জুয়েল মুন্সী সুমন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুব আলী মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা