× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভিন্ন উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান পালিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ২০:২০ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ২০:৩০ পিএম

ভান্ডারিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ এমদাদুল হকের করবে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভান্ডারিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ এমদাদুল হকের করবে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। প্রতিবেদক ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ

বিরামপুর (দিনাজপুর) : উপজেলায় ‎দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইউএনও তানজিনা খাতুনের সভাপতিত্বে সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেনÑ ভূমি কর্মকর্তা নাজিয়া নওরীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, থানার ওসি সাইফুল ইসলাম সরকার প্রমুখ।

সাটুরিয়া (মানিকগঞ্জ) : উপজেলায় শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সংবর্ধনা এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৯টায় জুলাই শহীদ সাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তারা গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

শ্রীপুর (মাগুরা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের শহীদ আসিফ ইকবালের কবর জিয়ারত ও অসম্পূর্ণ বসতঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও নাজমুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শহীদ আসিফ ইকবালের কবরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্বাস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির প্রমুখ।

কাউনিয়া (রংপুর) : উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউএনও পাপিয়া সুলতানের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ ভূমি কর্মকর্তা অংকন পাল, ওসি শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান প্রমুখ।

নলছিটি (ঝালকাঠি) : উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল প্রমুখ।

কলাপাড়া (পটুয়াখালী) : উপজেলায় সকাল ৯টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও আরিফুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া ভূমি কর্মকর্তা ইয়াসীন সাদেক, ওসি ইলিয়াস হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস-উল-আজাদ, খাদ্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।

ধামরাই (ঢাকা) : উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনে উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টার দিকে ধামরাই পৌরশহরের কিষাণ মার্কেট থেকে একটি আনন্দ শোভাযাত্রা নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এটি শেষ হয়। পরে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

উজিরপুর (বরিশাল) : উপজেলায় প্রশাসনের উদ্যোগে শহীদদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ মিজানুর রহমান ও শহীদ সাইফুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও আলী সুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমি কর্মকর্তা মহেশ্বর মণ্ডল, ওসি রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : উপজেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। ইউএনও সাগুফতা হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার প্রমুখ।

সৈয়দপুর (নীলফামারী) : উপজেলায় শহীদ সাজ্জাদ হোসেনের স্মরণে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির মধ্যেই তারা শহীদের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ আব্দুল মুনতাকিম।

নেছারাবাদ (পিরোজপুর) : উপজেলায় পথসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জামায়াতের নেতাকর্মীরা। সকালে স্বরূপকাঠি পৌরসভার সামনে দলটির নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আবুল কালাম, সেক্রেটারি আব্দুর রশিদ প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ) : উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রিফাত আরা। এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আষিস কুমার দেবনাথ, পত্নীতলা-ধামইরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, ওসি নেয়ামুল হক প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : উপজেলায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ এমপি ফজলে হুদা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বদলগাছী ইউএনও ইসরাত জাহান ছনি।

হরিপুর (ঠাকুরগাঁও) : উপজেলায় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও চন্দন কর। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দিন।

ফুলপুর (ময়মনসিংহ) : উপজেলায় দিনব্যাপী কর্মসূচির শুরুতে শহীদ সাইফুল চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সাধনা ত্রিপুরা, ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) : উপজেলায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তিন শহীদ পরিবার ও গেজেটভুক্ত ৬৯ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।

তাড়াইল (কিশোরগঞ্জ) : উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। ইউএনও তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম।

গৌরনদী (বরিশাল) : উপজেলায় প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও ইব্রাহীমের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, ভূমি কর্মকর্তা মেহেদী হাসান, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির প্রমুখ।

পোরশা (নওগাঁ) : উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এ সময় ভূমি কর্মকর্তা নাবিলা ফেরদাউস, ওসি জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম গামা, বিএনপির সাবেক সহসভাপতি তৌফিক শাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : উপজেলায় পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জুলাই বিপ্লবের প্রতিটি স্মৃতি ও আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাঘা (রাজশাহী) : এ উপজেলায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ। এতে সভাপতিত্ব করেন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও জান্নাতুল ফেরদৌস।
চাটমোহর (পাবনা) : উপজেলায় বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুসা নাসের চৌধুরী। বক্তব্য দেন ভূমি কর্মকর্তা ফয়সাল মাহমুদ, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, চাটমোহর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, রকিবুর রহমান টুকুন প্রমুখ।
রামপাল (বাগেরহাট) : উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউএনও তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা বক্তব্য দেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাণীনগর (নওগাঁ) : উপজেলা প্রশাসন জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল হাসান। 
চকরিয়া (কক্সবাজার) : উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র নূরুল ইসলাম হায়দার। আলোচনায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি আলহাজ এনামুল হক।
গফরগাঁও (ময়মনসিংহ) : উপজেলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা পরিষদের সৈয়দ আব্দুস সামাদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তা আমীর সালমান রনি প্রমুখ।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা