× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভোট না পেয়ে’ টিসিবি পয়েন্ট সরিয়ে নিলেন নবনির্বাচিত কাউন্সিলর

রংপুর ব্যুরো

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ২১:৪৩ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১২:৫১ পিএম

কামারপাড়া বাসস্ট্যান্ড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি: প্রবা

কামারপাড়া বাসস্ট্যান্ড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি: প্রবা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট না পেয়ে টিসিবির পয়েন্ট সরিয়ে নিজ এলাকায় নেওয়ার অভিযোগ তুলে নবনির্বাচিত এক কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বুধবার (৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কামারপাড়া বাসস্ট্যান্ড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে স্থানীয় মহিলা কাউন্সিলর ফেরদৌসি বেগমের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। অভিযুক্ত মিজানুর রহমান মিজু নগরীর ২২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর। তবে টিসিবি পয়েন্ট সরিয়ে নেওয়ার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই বলে দাবি তার।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কামারপাড়ায় স্থানীয় এক প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে কামারপাড়া থেকে ভোট পাননি নবনির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান মিজু। এই ক্ষোভে কাউন্সিলর মিজু পূর্ব নির্ধারিত স্থান কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টিসিবি পয়েন্ট নিজ এলাকায় নিয়ে যান। এর প্রতিবাদে টিসিবির কার্ডধারী ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেন। দুপুর থেকে কামারপাড়া বাসস্ট্যান্ড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

ভুক্তভোগী শাহীন ইসলাম বলেন, ‘টিসিবি কর্তৃপক্ষ নির্ধারিত ওই বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আমরা দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য উত্তোলন করতাম। কিন্তু বর্তমান কাউন্সিলর নির্বাচনে এলাকায় ভোট না পেয়ে নিজ এলাকায় পণ্য বিতরণ পয়েন্ট নিয়ে গেছেন। এতে এলাকার কার্ডধারীরা টিসিবি পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন।’

অভিযুক্ত কাউন্সিলর মিজু বলেন, ‘ওই এলাকায় (কামারপাড়া) টিসিবির পণ্য নিয়ে গেলে স্থানীয়রা ডিলার ও ট্রাকচালকের সাথে খারাপ ব্যবহার করেন। এ জন্য ওই স্পটে পণ্য বিক্রি বন্ধ করা হয়েছে। এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই।’

এ বিষয়ে সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘টিসিবির পণ্য বিতরণ পয়েন্ট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা