× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৯:৩১ পিএম

ইসলামী গবেষক সৈয়দ আহমদ বখত মতিনের চতুর্থ গ্রন্থ ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’-এর মোড়ক উন্মোচন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী গবেষক সৈয়দ আহমদ বখত মতিনের চতুর্থ গ্রন্থ ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’-এর মোড়ক উন্মোচন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফে উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিশিষ্ট লেখক ও ইসলামী গবেষক সৈয়দ আহমদ বখত মতিনের চতুর্থ গ্রন্থ ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

জিকিরে ইমাম হুসাইন (আ.) মাহফিল উপলক্ষে সৈয়দ হামিদ বখত ডুমন (রহ.)-এর মাজার শরিফ প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাজিরাতুল কুদসিয়া খান্দুরা দরবার শরীফের সৈয়দ মাসুদ বখত (কায়েদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম. এ. হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, বিশ্ব লালন সঙ্গের পরিচালক ও সুফি গবেষক আবদেল মান্নান। এছাড়াও সৈয়দ সোহেল আব্দাল, সৈয়দ সাজ্জাদ মোরশেদ শুভ, চাপরতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ ভুঁইয়া, বিএনপি নেতা নূরে আলম ও যুবদল নেতা মো. জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. এ. হান্নান বইটির লেখক সৈয়দ আহমদ বখত মতিনের ভূয়সী প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তিনি উপস্থিত সবাইকে বইটিতে উল্লেখিত আমল ও দিকনির্দেশনাগুলো দৈনন্দিন জীবনে মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে, পরিবারসহ ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা-মদিনা গমনের কথা উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

লেখক সৈয়দ আহমদ বখতের পূর্বে প্রকাশিত ‘মহাকালের আয়না’, ‘পাকপাঞ্জতন’, ‘চিশতীয়ার কিস্তি’ এবং ‘খানায়ে দাওরা হতে খান্দুরা’ গ্রন্থগুলো পাঠকমহলে ব্যাপক সমাদৃত ও সাড়া জাগিয়েছে। নবপ্রকাশিত ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ গ্রন্থটিও সুফিপ্রেমী ও সাধারণ পাঠকদের আত্মিক খোরাক জোগাতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতব্যাপী জিকিরে ইমাম হুসাইন (আ.) মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এহসানুল হাদীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। এছাড়াও খান্দুরা হাবেলীসহ বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ উপস্থিতি থাকবেন। পরে বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা