× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেডিয়েশন নিয়ে ভুল ধারণায় বাড়ছে নেটওয়ার্ক সংকট: বিটিআরসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৯:২৭ পিএম

যশোরে মঙ্গলবার ইএমএফ রেডিয়েশন পরিবীক্ষণ কার্যক্রম এবং টেলিযোগাযোগ সেবাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বিটিআরসি

যশোরে মঙ্গলবার ইএমএফ রেডিয়েশন পরিবীক্ষণ কার্যক্রম এবং টেলিযোগাযোগ সেবাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বিটিআরসি

মোবাইল ফোন ও মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে জনমনে অযথা আতঙ্কের কোনো কারণ নেই জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলেছে, রেডিয়েশন নিয়ে ভুল ধারণার কারণে অনেক এলাকায় মোবাইল টাওয়ার স্থাপনে বাধা দেওয়ার কারণে অপারেটররা নেটওয়ার্ক কভারেজ ও ইন্টারনেটের গতি বাড়াতে পারছে না।

সংস্থাটি বলেছে, যশোর জেলায় পরিচালিত পরিমাপে আন্তর্জাতিক নিরাপদ সীমার তুলনায় অনেক কম মাত্রার রেডিয়েশন পাওয়া গেছে। ফলে মোবাইল রেডিয়েশনের কারণে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি নেই।

যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে মঙ্গলবার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (ইএমএফ) রেডিয়েশন পরিবীক্ষণ কার্যক্রম এবং টেলিযোগাযোগ সেবাবিষয়ক মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ।

তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড (আইসিএনআইআরপি) অনুযায়ী রেডিয়েশনের নিরাপদ সীমা ৬১ ভোল্ট প্রতি মিটার (ভি/এম)। অথচ বিটিআরসির বিশেষজ্ঞ দল চলতি মাসে যশোরে পরিচালিত পরিমাপে সর্বোচ্চ ১৯.৮৯ ভি/এম রেডিয়েশন পেয়েছে, যা কোতোয়ালি থানা মোড়ে রেকর্ড করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সর্বনিম্ন ০.২৮ ভি/এম রেডিয়েশন পাওয়া গেছে। জেলার অন্য কোনো স্থানে রেডিয়েশনের মাত্রা ৫ ভি/এম অতিক্রম করেনি।

ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ বলেন, মোবাইল টাওয়ারের রেডিয়েশন আন্তর্জাতিক নিরাপদ সীমার অনেক নিচে এবং এটি স্বাস্থ্যঝুঁকিমুক্ত। রেডিয়েশন নিয়ে ভুল ধারণার কারণে অনেক এলাকায় মোবাইল টাওয়ার স্থাপনে বাধা দেওয়া হয়। এতে অপারেটররা নেটওয়ার্ক কভারেজ ও ইন্টারনেটের গতি বাড়াতে পারছে না।

নন-আয়নাইজিং তরঙ্গ নিয়ে জনমনে প্রচলিত ভীতি দূর করে মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে টাওয়ার স্থাপনে সহযোগিতার আহ্বানও জানান তিনি। সেই সঙ্গে তিনি প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে শিশুদের হাতে অতিরিক্ত মোবাইল ফোন তুলে দেওয়ার প্রবণতা তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ, মেধা ও সৃজনশীলতার জন্য ক্ষতিকর উল্লেখ করে এ বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, বিটিআরসির কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন মোবাইল অপারেটর ও টেলিযোগাযোগ খাতের অংশীজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা