× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করতোয়া নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

শাজাহানপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৯:২৬ পিএম

 ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বগুড়ার শাজাহানপুরে করতোয়া নদী থেকে দুদিন আগে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কচুয়াদহ এলাকায় বুধবার বিকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার হয়।

নিহত ব্যক্তি জালশুকা মধ্যপাড়া এলাকার জাহিদুল ইসলাম (৪৫)। তিনি ওই এলাকার মৃত আলী আজগরের ছেলে। 

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন,বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে রিয়াদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, ওই ব্যক্তি সোমবার থেকে নিখোঁজ ছিলেন। ২ বছর আগে ব্রেন স্ট্রোক করেছিল। অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা