× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৮:৩৪ পিএম

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদি দোকানি করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদি দোকানি করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার তেরখাদা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু মোল্লা (৫৮) নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বসুন্দরীতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটির দাদা তাকে খাবার কেনার জন্য পাঁচ টাকা দেন। পরে শিশুটি বাড়ির পাশের একটি দোকানে চকোবিন কিনতে যায়। এ সময় দোকানি রাজু মোল্লা তাকে একটি প্যাকেটের পরিবর্তে দুটি প্যাকেট চকোবিন দেওয়ার কথা বলেন। শিশুটি একটি প্যাকেট নেওয়ার কথা জানালে কৌশলে তাকে দোকানসংলগ্ন একটি কক্ষে নিয়ে যান রাজু।

অভিযোগ রয়েছে, সেখানে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় পাশের বাড়ির এক কিশোরী ডিম কিনতে ওই দোকানে গিয়ে দোকানিকে ডাকাডাকি করেন। একপর্যায়ে রাজু ওই কক্ষ থেকে বেরিয়ে এলে শিশুটি অসংলগ্ন পোশাকে বের হয়ে বাড়িতে গিয়ে মাকে বিষয়টি জানায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন রাজু মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে তেরখাদা থানায় নিয়ে যায়। আটকের সময় স্থানীয়দের মারধরে আহত হওয়ায় রাজুকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা