× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুর আটক

খুলনা অফিস

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৬:৩৯ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১৬:৪১ পিএম

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

খুলনা নগরীতে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিতা (১৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নগরীর খানজাহান আলী থানার ৬ নম্বর ওয়ার্ডের গিলাতলা গফ্ফার ফুড মোড় এলাকা থেকে বুধবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিতার স্বামী মাজহার ও শ্বশুর সাইফুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সাইফুল ইসলামের পুত্রবধূ মিতাকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তিনি বলেন, ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ কারণে মিতার স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা