× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে, স্থানান্তরের সুযোগ নেই: ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৬:৩১ পিএম

রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বুধবার জেলা পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বুধবার জেলা পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীতে অবস্থিত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বুধবার জেলা পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। কোথাকার কোন ঠিকাদার কী বলল, তাতে কিছু যায় আসে না”।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর প্রসঙ্গে বক্তব্য দেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, “আমার ছোট ভাইরা অনেক কিছুই বলেছে। নেসকোতে কিছু দালাল আছে, তারা এ নিয়ে ষড়যন্ত্র করতে পারে। কে কী বলল বা কোথাকার কোনো কন্ট্রাক্টর কী দাবি করল, তাতে কিছু আসে যায় না। নেসকো রাজশাহীর প্রতিষ্ঠান, এটি রাজশাহীতেই থাকবে”।

নিজের রাজনৈতিক জীবনের একটি ঘটনার উল্লেখ করে মিজানুর রহমান মিনু জানান, ১৯৯২ সালে তিনি রাজশাহীর মেয়র নির্বাচিত হওয়ার পর তৎকালীন যোগাযোগমন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ রেলওয়ের পশ্চিমাঞ্চল সদর দপ্তর চট্টগ্রামে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তখন তিনি অনশন, মিছিল ও আন্দোলনের মাধ্যমে সেই উদ্যোগের বিরোধিতা করেন।

মন্ত্রী বলেন, “আমি ঘোষণা দিয়েছিলাম, প্রয়োজনে গেটের সামনে মৃত্যুবরণ করব, তবুও পশ্চিমাঞ্চল রেলের সদর দপ্তর রাজশাহী থেকে যেতে দেব না। শেষ পর্যন্ত সেটি যায়নি, আজও রাজশাহীতেই আছে। নেসকো কেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠানই অন্য কোথাও যেতে দেওয়া হবে না”।

তিনি আরও বলেন, “রাজশাহী আমার কাছে সবার আগে। এমপি বা মেয়রের পদ বড় বিষয় নয়; আমি এই এলাকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি। এই মাটিতেই আমার জন্ম, এখানেই আমার মৃত্যু হবে। জনগণই আমাকে শেষ বিদায় জানাবে—এটাই আমার প্রত্যাশা। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। সেই সম্মানের সঙ্গে মানুষের প্রতি দায়িত্বও বেড়েছে। তাই রাজশাহীর স্বার্থে কোনো আপস হবে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা