× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের

বগুড়া অফিস

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৫:৫৯ পিএম

বগুড়ায় বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শামীম হোসেন (৪৮) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।

এরুলিয়া বিমানবন্দর সড়কে বুধবার  সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাতশুকান এলাকার রইস উদ্দিন ফকিরের ছেলে।

জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে শামীম হোসেন দুপচাঁচিয়া থেকে অটোভ্যান নিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে এরুলিয়া বিমানবন্দর সড়ক এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ সুলতান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়।

এতে শামীম মারাত্মক আহত হন। স্থানীয় পথচারীরা উদ্ধার করে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, স্বজনরা নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা