× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাক উল্টে পড়ল বসতঘরে, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৫:৫৮ পিএম

গোপালগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ে সুরাইয়া বেগম (২৬) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার মালেঙ্গা এলাকায় বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া বেগম নিজড়া গ্রামের মিনাপাড়ার বাসিন্দা শামীম খানের স্ত্রী। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পুলিশ জানায়, আটাবোঝাই ট্রাকটি টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটি ভেঙে একটি টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা সুরাইয়া বেগম ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে দুর্ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা