× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর জেলা পরিষদ প্রশাসক মো. সাইফুল ইসলামের ড্রেন উদ্বোধন ও ত্রাণ বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৫:৪৫ পিএম

রংপুর জেলা পরিষদ প্রশাসক মো. সাইফুল ইসলামের ড্রেন উদ্বোধন ও ত্রাণ বিতরণ

টানা অতিবৃষ্টিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে স্থানীয় বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর করতে একটি পানি নিষ্কাশন ড্রেন উদ্বোধনের মাধ্যমে স্থানীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি পীরগঞ্জ উপজেলায় অতিবৃষ্টির কারণে অনেক দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্নআয়ের পরিবার সাময়িক কর্মহীন হয়ে পড়ে। আয় বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবারের পক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য জোগাড় করা কঠিন হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম সাইফুল।

কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই সময়ে এ ধরনের সহায়তা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য সাময়িক স্বস্তি বয়ে এনেছে।

ত্রাণ বিতরণের পাশাপাশি ওই দিনই উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজার মাদ্রাসার সামনে নবনির্মিত একটি পানি নিষ্কাশন ড্রেনের উদ্বোধন করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই এই বাজার ও সংলগ্ন সড়কগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে ক্রেতা-বিক্রেতা, শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে যেমন ভোগান্তি হতো, তেমনই লোকসানের মুখে পড়তেন স্থানীয় ব্যবসায়ীরা। পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে দীর্ঘ সময় পানি জমে থাকা ছিল এই এলাকার অন্যতম প্রধান সমস্যা। নবনির্মিত ড্রেনটির ফলে জলাবদ্ধতার ভোগান্তি অনেকাংশে দূর হবে বলে আশা করছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. সাইফুল ইসলাম সাইফুল বলেন, মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলোর টেকসই সমাধান নিশ্চিত করাই তাদের লক্ষ্য। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্থানীয় অবকাঠামোর উন্নয়নেও ধারাবাহিকভাবে কাজ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা