সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৪:০৯ পিএম
ছবি: প্রতীকী
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর সমেশপুরে মাঠে ধানের চারা রোপনকালে মোহাম্মদ সিয়াম হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
নিহত সিয়াম হোসেন ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। সিয়াম এবার সিরাজগঞ্জ পুলিশ লাইন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।
বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান, বুধবার সকাল ৯টায় গ্রামের জমিতে ধানের চারারোপন করতে যান সিয়াম। হঠাৎ বৃষ্টির পাশাপাশি আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সিয়াম। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসেছে। মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।