× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগানগর ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৩:৩৬ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১৬:৫৮ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর ও স্বপন মিয়াকে একাধিক মামলায় গ্রেপ্তার করেছে  পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর ও স্বপন মিয়াকে একাধিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর ও স্বপন মিয়া নামে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পৃথক অভিযানে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর আগানগরের ছাগাইয়া গ্রামের মৃত হাসিম মিয়ার ছেলে। অপরজন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী কালু মিয়ার ছেলে স্বপন মিয়া (৫৫)। 

থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার বিভিন্ন সহিংসতায় জড়িত ছিল। ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরের নামে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত দুইজনকে কিশোরগঞ্জ সদর থানার একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ ৫ আগস্ট বুধবার সকালে আতদালতে পাঠানো হবে বলে জানান ওসি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা