× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি বাজারে দেশি কাঁচামরিচ ১২০ টাকা কেজি

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর)

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৩:৩৫ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১৩:৩৫ পিএম

হিলি বাজারে কাঁচামরিচ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হিলি বাজারে কাঁচামরিচ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকায় দিনাজপুরের হিলি বাজারে দেশীয় কাঁচামরিচের দাম আরও এক ধাপ কমেছে। 

মাত্র দুইদিনের ব্যবধানে প্রতি কেজিতে ৭০ টাকা কমে বর্তমানে দেশীয় কাঁচামরিচ বেচা হচ্ছে ১২০ টাকা কেজি দরে। এতে দীর্ঘদিনের চড়া দামে অতিষ্ঠ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, দেশীয় কাঁচামরিচ মানভেদে প্রতি কেজি ১২০ টাকায় বেচছে হচ্ছে। দুইদিন আগেও একই মরিচ ২০০ টাকা কেজি দরে বেচা হয়। ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার পর থেকে বাজারে সরবরাহ বাড়তে থাকায় দাম দ্রুত কমতে শুরু করেছে।

বাজার করতে আসা অটোরিকশা চালক আব্দুল কাদের বলেন, কয়েকদিন আগেও কাঁচামরিচ কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল। দাম এত বেশি ছিল যে প্রয়োজনের তুলনায় কম কিনতে হয়েছে। এখন দাম কমে ১২০ টাকায় আসায় কিছুটা স্বস্তি পাচ্ছি। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে আশা করছি।

আরেক ক্রেতা গৃহিণী রোকসানা বেগম বলেন, রান্নার অন্যতম প্রয়োজনীয় উপকরণ কাঁচামরিচ। দাম বেশি থাকায় সংসারের খরচ বেড়ে গিয়েছিল। এখন দাম কমতে শুরু করায় সাধারণ মানুষের জন্য অনেকটাই স্বস্তির খবর।

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, ভারত থেকে নিয়মিত কাঁচামরিচ আসছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পাইকারি দাম কমেছে। তাই খুচরা বাজারেও দাম কম। বর্তমানে দেশীয় কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বেচছি।

আরেক ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, আমদানি অব্যাহত থাকলে বাজারে কাঁচামরিচের দাম স্থিতিশীল থাকবে। দাম তখন আরও কিছুটা কমবে। এতে ক্রেতারা উপকৃত হবেন। বাজারেও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

ব্যবসায়ীরা জানান, ভারতীয় কাঁচামরিচের সরবরাহ নিয়মিত থাকায় বাজারে দেশীয় কাঁচামরিচের ওপর চাপ কমেছে। ফলে চাহিদা ও সরবরাহের ভারসাম্য তৈরি হওয়ায় দাম দ্রুত কমছে। তারা আশা করছেন, আগামি কয়েকদিন আমদানিতে কোনো বিঘ্ন না ঘটলে কাঁচামরিচের দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা