× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই খুনিদের দ্রুত বিচার দাবি

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ-সমাবেশ

‎নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৩:১৫ পিএম

নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাইয়ের খুনিদের বিচার ত্বরান্বিত করতে নওগাঁয় ১১ দলের উদ্যোগে বিক্ষাভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার সকাল ১০টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড়ে গিয়ে শেষ হয়।

‎মুক্তির মোড় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিবের সভাপতিত্বে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি আইনজীবী আসম সায়েম, আমার বাংলাদেশ পার্টির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক আইনজীবী কাজী আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের নওগাঁ জেলা উপদেষ্টা রেজাউর রহমান টুকু, এল ডি পি নওগাঁ জেলা শাখা সাধারণ সম্পাদক শাহেনশাহ, এনসিপির নওগাঁ জেলা যুগ্ম সদস্য সচিব তৌফিকুল ইসলাম তপু,  জাগপার নওগাঁ জেলার সদস্য সচিব আসাদুজ্জামান  আসাদ, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির আইনজীবী আব্দুর রহিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি আজফারুল হক, নওগা পৌর জামায়াতের নায়েবে আমির আসাদুল্লাহ আল গালিব  প্রমুখ। 

‎মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিছিলের পর সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গণভোটের রায় উপেক্ষার মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে। এখনও জুলাই শহীদদের বিচারের দৃশ্যমান কিছু দেখাতে পারেনি। নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। 

‎খুনি শেখ হাসিনার বিচার ত্বরান্বিত করতে নির্বাচিত সরকার দৃশ্যমান ভূমিকা রাখছেন না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দেশবাসীর সঙ্গে তামাশা শুরু করেছে বিএনপি সরকার। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নসহ খুনিদের বিচার করা না হলে আগামিতে বৃহত্তর গণ আন্দোলনে মাঠে নামবে ১১ দলীয় ঐক্যজোট। 

‎সমাবেশ থেকে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার শেষ করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে হবে এবং একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

‎শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে।

‎


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা