× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমান ভোট : ফের নির্বাচন ১৫ জানুয়ারি

রংপুর ব্যুরো

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ২১:১৫ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ২১:৫২ পিএম

রংপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমান ভোট : ফের নির্বাচন ১৫ জানুয়ারি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী সমান ভোট পেয়েছেন। এ কারণে আগামী ১৫ জানুয়ারি ওই ওয়ার্ডে নতুন করে ভোট নেওয়া হবে। এতে শুধু সমান ভোট পাওয়া দুই প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

বুধবার (৪ জানুয়ারী) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

তবে ওই ওয়ার্ডের নির্বাচনে অংশ নেওয়া আরেক প্রার্থীও নতুন করে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার দাবি জানিয়েছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপিও দিয়েছেন তিনি।

গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে ২৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মো. শাহাজাদা ও সাইফুল ইসলাম দুজনেই সর্বোচ্চ ৩ হাজার ১৯৭ ভোট পান। সমান ভোট পাওয়ায় ওই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।

ইসির প্রজ্ঞাপনে ওইদিন পুনরায় ভোট গ্রহণ ও অন্যান্য ব্যবস্থা নিতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আগামী ১৫ জানুয়ারি ওই ওয়ার্ডে পুনর্নির্বাচনের নির্দেশনা পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তবে পুনরায় ভোটকে কেন্দ্র করে ২৬ নং ওয়ার্ডে তিন কাউন্সিলর প্রার্থীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওয়ার্ডে শুধুমাত্র সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে নির্বাচন হওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন কাউন্সিলর প্রার্থী এমএ রাজ্জাক মণ্ডল ও তার সমর্থকেরা।

ওই ওয়ার্ডের প্রার্থী শাহজাদা আরমানের বিরুদ্ধে হামলা, বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আরেক প্রার্থী সাইফুল ইসলাম ফুলু। অপরদিকে কাউন্সিলর প্রার্থী ফুলুর বিরুদ্ধে আরেক কাউন্সিলর প্রার্থী এমএ রাজ্জাক মণ্ডলকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ তুলেছেন তার কর্মী-সমর্থকেরা। এমন পরিস্থিতিতে ওই ওয়ার্ডে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।

গত বছরের ২৭ ডিসেম্বর রাত পৌনে ১টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কাউন্সিলর প্রার্থীদের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। ২৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এম এ রাজ্জাক মণ্ডল (লাটিম), মো. শাহাজাদা (ঠেলাগাড়ি) ও মো. সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা