× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১২:২৩ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১৭:০২ পিএম

বিশ্বম্ভরপুর থানা। ছবি: সংগৃহীত

বিশ্বম্ভরপুর থানা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে ওই ইমামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমামের নাম হুমায়ুন আহমেদ। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে এবং রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানায়, মসজিদে ইমামতি করার সময় পাশের বাড়ির দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে হুমায়ুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই ছাত্রীকে ফুসলিয়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। অভিযোগ অনুযায়ী, গত ২৪ মে রাত ৯টার দিকে মসজিদসংলগ্ন তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।

এছাড়া গত ১৭ জুলাই দুপুরে নিজের বাসায় আবারও ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তিনি স্ত্রীকে তালাক দিয়ে ভুক্তভোগীকে বিয়ে করার আশ্বাস দেন। পরবর্তী সময়ে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হুমায়ুন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানাকে নির্দেশ দেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল (আজ) বুধবার আদালতে সোপর্দ করা হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা