× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ২১:২৫ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ২১:৪৩ পিএম

 ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

খাগড়াছড়ির সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয় শিশুটি। পথিমধ্যে একা পেয়ে অভিযুক্ত শরিফ তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

বিদ্যালয়ে পৌঁছে শিশুটি ঘটনাটি তার এক সহপাঠী ও বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়। বিষয়টি দ্রুত পরিবারের সদস্যদের জানানো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে সংবাদ পেয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেওয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়কিসলু বলেন, ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন, সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য আলামতের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হবে।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা