× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড় কেটে বিপাকে ১৪ জন, জরিমানা দেড় লাখ টাকা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ২১:০০ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ২১:১৮ পিএম

চট্টগ্রামের  হাটহাজারীতে অনুমোদন ছাড়া পাহাড় কেটে বিপাকে পড়েছেন ১৪ ব্যক্তি। গুনতে হয়েছে জরিমানার টাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে অনুমোদন ছাড়া পাহাড় কেটে বিপাকে পড়েছেন ১৪ ব্যক্তি। গুনতে হয়েছে জরিমানার টাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম মহানগরীর হাটহাজারীতে অনুমোদন ছাড়া পাহাড় কেটে বিপাকে পড়েছেন ১৪ ব্যক্তি।তাদের বিরুদ্ধে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়।

জানা যায়, হাটহাজারী থানাধীন গণি মাতব্বরের খামার, বরইতলা, ৩নং দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকায় পাহাড় কর্তনের অভিযোগ পাওয়ার পর গত ২৮ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শনে পাহাড় কাটার সত্যতা মেলায় সংশ্লিষ্ট ১৪ জনকে নোটিশ প্রদান করা হয়।পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ে মঙ্গলবার এ বিষয়ে শুনানির আয়োজন করা হয়।

শুনানি শেষে দেওয়া আদেশে পাহাড়-টিলা কর্তন ও মোচনের দায়ে অভিযুক্ত ১৪ জনকে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

পাশাপাশি ভবিষ্যতে অনুমোদন ছাড়া কোনো ধরনের দৃশ্যমান পাহাড়-টিলা কর্তন থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে তাদের।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা বলেন, "চট্টগ্রাম মহানগরীর প্রাকৃতিক পাহাড়-টিলা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। কেউ অনুমোদন ছাড়া পাহাড় কর্তন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বাধ্য।

এই ১৪ জনের বিরুদ্ধে যে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। তা এই বার্তাই দেয় যে, পাহাড় কাটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।"

তিনি আরও বলেন, "নগরীতে বিদ্যমান পাহাড়-টিলা সংরক্ষণে আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। কেউ পাহাড় কর্তনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।"

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা