সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৬:৪০ পিএম
সাতক্ষীরা ব্লিস হাসপাতালে মঙ্গলবার দুপুরে বেজমেন্টের সেন্ট্রাল অক্সিজেন লাইনে গ্যাস স্ফুলিঙ্গের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের বেজমেন্টের
সেন্ট্রাল অক্সিজেন লাইনে গ্যাস স্ফুলিঙ্গের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে গোটা হাসপাতাল
ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও রেড ক্রিসেন্ট সদস্যরা
আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
প্রথমেই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের
নিরাপত্তার সঙ্গে দ্রুত উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস জানায়, ফায়ার
সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ প্রায় দুইঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
আসে। একই সঙ্গে হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়া ধোঁয়াও নিয়ন্ত্রণে এসেছে।
তবে, অগ্নিকাণ্ডে ধোঁয়ায় এবং হুড়োহুড়িতে
হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বেশ কয়েকজন স্বজন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে
সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান
চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ
সারি দেখা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।