× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাতিকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার দাদি, চুল কেটে দেওয়ার অভিযোগ

পীরগাছা (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৫:৪৩ পিএম

পীরগাছায় নাতিকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন এক দাদি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

পীরগাছায় নাতিকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন এক দাদি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরের পীরগাছায় নাতিকে দেখতে গিয়ে সাবেক বেয়াই-বেয়াইন ও ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর হাতে এক দাদি নির্যাতনের শিকার হয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, তাকে ঘরের ভেতর আটকে নির্যাতন চালানোর পর মাথার চুল কেটে দেওয়া হয় এবং তার কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা কেড়ে নেওয়া হয়।

উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামে সোমবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ধলি খাতুন (৪৫) উপজেলার চন্ডিপুর গ্রামের দিনমজুর আহসান উদ্দিনের স্ত্রী।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, পঞ্চানন গ্রামের বাসিন্দা আবু কাশেম মিয়া, তার স্ত্রী ছাফিয়া বেগম এবং তাদের মেয়ে কেয়া মনি (ভুক্তভোগী নারীর ছেলের সাবেক স্ত্রী)।

জানা গেছে, চন্ডিপুর গ্রামের আহসান উদ্দিনের ছেলে ইয়ামিনের সাথে পঞ্চানন গ্রামের আবু কাশেমের মেয়ে কেয়া মনির তিন বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে রায়হান (২) নামে একটি পুত্রসন্তান রয়েছে। সম্পর্কের টানাপোড়েনের জেরে দুই মাস আগে সামাজিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। 

ঘটনার দিন দুপুরে ধলি খাতুন নাতিকে দেখার আকুলতা নিয়ে সাবেক বেয়াই আবু কাশেমের বাড়িতে যান। সেখানে পৌঁছানো মাত্রই নির্যাতন শুরু করেন আবু কাশেম, ছাফিয়া বেগম ও কেয়া মনি। রড ও লাঠি দিয়ে কোমর থেকে হাটু পর্যন্ত নির্মম নির্যাতন করা হয়।

এক পর্যায়ে নির্যাতনকারীরা ওই নারীর মাথার চুল কেটে দেয় এবং ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

বর্তমানে ভুক্তভোগী পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত আবু কাশেম জনান, তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তবে তিনি বলেন, তার নাতিকে তার বেয়াই ঘুমন্ত অবস্থায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে নিয়ে যেতে ধরলে তার মেয়ে ও স্ত্রী তাকে আটক করে। পরে এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, এ বিষয়ে তারা কোনও অভিযোগ পানিন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা