× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৫:২৪ পিএম

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার ১ কোটি ১৯ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ, ঝিনাইদহ সার্কেলের যৌথ আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।

অনুষ্ঠানে মোট ৩১টি পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৯৫ লাখ টাকা এবং আহত ১২ জনকে মোট ২৪ লাখ টাকার অনুদান দেওয়া হয়। সব মিলিয়ে ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের যে ক্ষতি হয়, তা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি আন্তরিক উদ্যোগ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এ সময় বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস, মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট শাওন রেজাসহ জেলা প্রশাসন ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা