প্রবা প্রতিবেদক,ঝিনাইদহ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৫:১১ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ১৬:২০ পিএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত। ফাইল ছবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে রুবেল হোসেন (৩১) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
উপজেলার শ্রীনাথপুর সীমান্তে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত রুবেল মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় গ্রামের মজিবুল খানের ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি সংলগ্ন সীমান্তে বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রুবেল গুরুতর আহত হন।
আহত অবস্থায় রুবেলকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন।
এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, ওই যুবক আহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।