× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকা চুরির কথা জিজ্ঞেস করায় যুবক খুন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৪:২১ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ১৪:২৪ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতের ছুরিকাঘাতে সাজ্জাদ মিয়া নামে এক যুবক খুন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতের ছুরিকাঘাতে সাজ্জাদ মিয়া নামে এক যুবক খুন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতের ছুরিকাঘাতে সাজ্জাদ মিয়া (২০) নামে এক যুবক খুন হয়েছে।

সোমবার রাত ১০টায় লক্ষ্মীপুর এলাকায় ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সাজ্জাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজ্জাদ মিয়া জগন্নাথপুরের লক্ষ্মীপুর ডেঙ্গু প্রধানের বাড়ির আরমান মিয়ার ছেলে। নিহতের ঘটনায় সাজ্জাদের পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৮ বছর আগে লক্ষ্মীপুর এলাকার একই পরিবারের তিন জনকে হত্যা করে আনার ডাকাত। অভিযুক্ত ব্যক্তি লক্ষ্মীপুর এলাকার চিহ্নিত ডাকাত।

এছাড়াও সে একাধিক হত্যা মামলার আসামি। ত্রিপল মার্ডারে সে ১৮ বছর জেল খেটে ১ বছর আগে বাড়িতে আসে। এসেই সে মাদক ব্যবসা ও চুরি ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে। ১৫ দিন আগে সাজ্জাদের মামা স্বপন মিয়ার নৌকা চুরির ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন রাতে আনার ডাকাতের সঙ্গে বাগবিতণ্ডা হয় সাজ্জাদের। একপর্যায়ে আনার ডাকাত সাজ্জাদ মিয়াকে ছুরিকাঘাত করে। সাজ্জাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আরমান মিয়া বলেন, আমার সম্বন্ধী স্বপন মিয়ার নৌকা বেশ কয়েকদিন আগে চুরি হয়। এ ঘটনায় আনার ডাকাতকে আটক করে জিজ্ঞাসা করা হলে সে অন্য একজনকে জড়িত দেখিয়ে পালিয়ে যায়।

সোমবার রাত ৯টায় ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে আমার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করে আনার ডাকাত। আমি আনার ডাকাতের ফাঁসি চাই।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, রাত সাড়ে ১০টার দিকে সাজ্জাদ মিয়া নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। যতটুকু বুঝতে পেরেছি- পথেই তার মৃত্যু হয়েছে।

ভৈরব থানার ওসি  মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে একটি নৌকা চুরিকে কেন্দ্র করে চুরিকাঘাতের ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা