× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ হাজার পিস ইয়াবা, টাকা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৩:৪২ পিএম

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা, মাদক,  নগদ  টাকা , একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা, মাদক, নগদ টাকা , একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে মঙ্গলবার দুপুরে জানিয়েছে জেলা পুলিশের মিডিয়া সেল।পুলিশ জানায়, ইয়াবার একটি বড় চালান গ্রহণের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে মাদক কারবারিরা মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার দিকে আসছে।

এ গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে সহকারী আরও কয়েকজন কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডে পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারের চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডে এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তার দুই সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়।উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের দেহ ও ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে দুটি শপিং ব্যাগে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া তাদের হেফাজত থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫ নম্বরের একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ, সাব্বির আহমদ এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন।

এ ব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে। ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।"

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা