× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটালীপাড়ায় চালু হলো হেলথকেয়ার জেনারেল হাসপাতাল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৩:২৩ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ১৩:২৩ পিএম

উপজেলার হাসপাতাল রোডে হাসপাতালটির উদ্বোধন করা হয়

উপজেলার হাসপাতাল রোডে হাসপাতালটির উদ্বোধন করা হয়

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বাস্থ্যসেবায় আধুনিক চিকিৎসাসেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হেলথকেয়ার জেনারেল হাসপাতাল।

আজ মঙ্গলবার  সকালে উপজেলার হাসপাতাল রোডে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্টজনদের মধ্যে মুরব্বি মোহন ঘরামী, আতিয়ার রহমান, এনামুল মোল্লা, পৌরসভার সাবেক কাউন্সিলর রকিবুল ইসলাম, কারী বশিরবিন শামসুদ্দিন, মনিরুজ্জামান ঘরামী, গৌরাঙ্গ লাল দাস, হাসপাতালের মালিকপক্ষের প্রতিনিধি জিয়াদুল ইসলাম লিমন প্রমুখ।

বক্তারা বলেন, কোটালীপাড়ার মানুষের জন্য মানসম্মত, আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথকেয়ার জেনারেল হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা রোগীদের প্রতি আন্তরিকতা, সেবার মান বজায় রাখা এবং নৈতিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে হাসপাতালের সার্বিক সফলতা, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছুর রহমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা