× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোমা বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২১:০৫ পিএম

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ তিনজনের দায়িত্ব নিল বিভাগীয় প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ তিনজনের দায়িত্ব নিল বিভাগীয় প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে নারী-শিশুসহ গুরুতর দগ্ধ তিনজনের দায়িত্ব বিভাগীয় প্রশাসন নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইন্সটিটিউটে প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসনের সহায়তায় সরকারি অ্যাম্বুলেন্সযোগে গুরুতর দগ্ধ  হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে প্রশাসন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
বোমা বিস্ফোরণের খবর পেয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ঘটনার রহস্য উদ্ঘাটন ও অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
এদিকে বোমা বিস্ফোরণে দগ্ধদের দেখতে বিকেল ৬টার দিকে বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বরিশাল শেবাচিম হাসপাতালে ছুটে যান এবং দগ্ধদের শারীরিক খোঁজখবর নেন।
এ সময় হাসপাতালের পরিচালকসহ কর্তব্যরত চিকিৎসকরা আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের সুপারিশ করেন। পরে বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ তাৎক্ষণিক ৩০ হাজার টাকা দিয়ে আহতদের উন্নত চিকিৎসার জন্য  ঢাকা বার্ন ইন্সটিটিউটে প্রেরণ করেন।
বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ বলেন, বোমা বিস্ফোরণের বিষয়টি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকে বিনা খরচে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বোমা বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসার ভার বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন বহন করবে।
আহতদের শারীরিক বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন একাধিকবার ফোন করে খোঁজখবর নিয়েছেন।  তিনিও সার্বিক সহযোগিতা করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা