× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণপিটুনিতে চোর নিহত, চোরের হাতে আহত ৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:৩৪ পিএম

ঈশ্বরদীতে চুরি করতে আসা যুবকের হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে দোকান মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈশ্বরদীতে চুরি করতে আসা যুবকের হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে দোকান মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরি করতে এসে স্থানীয় জনতার গণপিটুনিতে সুমন মণ্ডল (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় চুরি করতে আসা যুবকের হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে দোকান মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার রাত দেড়টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে সুমন মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে প্রবেশ করে। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ শুনে হবিবুল ইসলাম বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন তার হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা