× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টিয়ারিং বিকল হয়ে কর্ণফুলী চ্যানেলে আটকে গেল জাহাজ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:৩০ পিএম

কর্ণফুলী চ্যানেল দিয়ে যাওয়ার সময় একটি কনটেইনারবাহী জাহাজ স্টিয়ারিং বিকল হয়ে আটকে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কর্ণফুলী চ্যানেল দিয়ে যাওয়ার সময় একটি কনটেইনারবাহী জাহাজ স্টিয়ারিং বিকল হয়ে আটকে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কর্ণফুলী চ্যানেল দিয়ে যাওয়ার সময় একটি কনটেইনারবাহী জাহাজ স্টিয়ারিং বিকল হয়ে চট্টগ্রাম বন্দরের ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে রিটেইনিং ওয়ালের সঙ্গে আটকে গেছে।

সোমবার দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন, তবে ‘এমভি সিএনসি ইউরেনাস’ জাহাজটি আটকে যাওয়ার কারণে চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

তিনি আরও জানান, বন্দর চ্যানেল দিয়ে যাওয়ার সময় জাহাজের স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জাহাজটি ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায় এবং পরবর্তীতে রিটেইনিং ওয়ালে আটকে যায়।

বন্দর সচিব বলেন, বর্তমানে উদ্ধার অভিযান চলছে। কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ টাগবোট দুটিকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জাহাজটিকে সুরক্ষিত করতে এবং চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করছে।

মাল্টার পতাকাবাহী এমভি সিএনসি ইউরেনাস জাহাজটি চীন থেকে কনটেইনার নিয়ে সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজটি এক হাজার ২৮২টি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। এখান থেকে এক হাজার ৮০০টি কনটেইনার নিয়ে জাহাজটির ফিরে যাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা