× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধামরাইয়ে গর্ভবতী স্ত্রীকে হত্যা, রিমান্ডে স্বামী

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:৩০ পিএম

ধামরাইয়ে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী লিটন সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধামরাইয়ে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী লিটন সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে পপি রানী নামে তিন মাসের গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী লিটন সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার সকালে অভিযুক্ত স্বামী লিটন সরকারকে আদালতে প্রেরণ করে ধামরাই থানা পুলিশ। পপির বাবা পরিমল সরকার বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এর আগে স্বামী লিটন সরকারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। লিটন পেশায় সিএনজিচালক। গত রবিবার রাতে গোমগ্রাম এলাকায় লিটন সরকারের বাড়ি থেকে পপি রানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে স্থানীয় ও স্বামী লিটন সরকার বিকালে আহত অবস্থায় পপি রানীকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, পপি রানীর স্বামী লিটন সরকার মাদকাসক্ত, যে কারণে প্রতিনিয়ত পপি রানীকে মারধর করত। এরই ধারাবাহিকতায় দুপুরের দিকে ৭ বছরের ছেলের সামনে আজকেও লাঠি দিয়ে পিটিয়ে পপি রানীকে আহত করে বাথরুমের সামনে ফেলে রাখে। পরে অবস্থা বেগতিক দেখে স্থানীয়দের সহযোগিতায় স্বামী লিটন সরকার বিকালের দিকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এসএম নায়েবুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা