× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমানতের টাকা ফেরতের দাবিতে বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:২১ পিএম

মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারে সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারে সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীর মনোহরদীতে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা ও ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর সভাপতি আলম হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী সদস্যরা।

সোমবার দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারে সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সদস্যরা টাকা ফেরত এবং অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

অভিযুক্ত আলম হোসেন কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধিক মুনাফার প্রলোভনে অভিযুক্ত বিএনপি নেতা আলম হোসেন স্থানীয় মানুষকে সমিতির সদস্য করেন। বর্তমানে সমিতির প্রায় ৩০০ সদস্যের জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। গত তিন বছর ধরে সদস্যদের কোনো ধরনের লভ্যাংশ দেওয়া হচ্ছে না। এমনকি নিজেদের জমা টাকা ফেরত চাইতে গেলেও সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। কয়েকজন সদস্যকে বিভিন্ন ভুয়া মামলায় জড়িয়ে হয়রানিও করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা আরও বলেন, জীবনের সব সঞ্চয় সমিতিতে জমা রেখে এখন তারা চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন। অনেক পরিবারের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। দ্রুত তাদের জমাকৃত টাকা ফেরত এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

মানববন্ধনে সমিতির সদস্য শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রোকন, মানিক মিয়া, আকাশ মিয়া, মাহমুদা বেগমসহ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। পরে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহানের কাছে স্মারকলিপি জমা দেন বিক্ষুব্ধ সদস্যরা।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলম হোসেনের মোবাইলে একাধিক কল দেওয়ার পরও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা