কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২০:১৭ পিএম
কুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার।
এ নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে বরুড়া সীমান্তবর্তী উপজেলা নয়, সেখানে এত ফেনসিডিল কীভাবে এলো। তবে একটি সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিরাপদ রুট হিসেবে মাদক ব্যবসায়ীরা এই সড়কটি ব্যবহার করেছে। বিপদ বুঝতে পেরে ফেনসিডিল ফেলে পালিয়ে গেছে।
পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, রোববার রাতে উপ-পরিদর্শক তাজুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি স্থান থেকে ১৭ বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া ফেনসিডিলের মোট বোতলের সংখ্যা এখনো গণনা করা হয়নি।