× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৮:৪৩ পিএম

 ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে সাড়ে ৬ বছর বয়সি এক স্কুলছাত্র মারা গেছে। উপজেলা সদরে শাকচর গ্রামের সোমবার দুপুরে সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদ একই এলাকার কাচারিবাগের মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে ও স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

পরিবার জানায়, দুপুরে স্কুল থেকে এসে হামিদসহ দুই শিশু গোসল ও সাঁতারের লক্ষ্যে টিউব নিয়ে পুকুরে যায়। প্রতিদিনই তারা ঘরের পাশের ওই পুকুরে টিউবে ভেসে ভেসে গোসল ও সাঁতার শিখে। গোসল শেষে তার সঙ্গে থাকা অপর শিশুটি উঠে আসে। কিন্তু উঠে আসেনি হামিদ। এতে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পানিতে ভেসে উঠে। পরে হামিদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, ‘পানিতে পড়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাকে মৃত পেয়েছি। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা