× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিএনজির ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৮:১৭ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১৮:১৮ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায়  অপর সিএনজির যাত্রী মো. নাদিম মিয়া  নিহত হয়েছেন।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অপর সিএনজির যাত্রী মো. নাদিম মিয়া নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. নাদিম মিয়া (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। 

করিমগঞ্জ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জাফরাবাদ ইউনিয়নে সোমবার দুপুর ২টার দিকে জঙ্গলবাড়ি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মুল সতাল ভট্টাচার্য এলাকার মো. চুন্নু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে করিমগঞ্জ থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি জঙ্গলবাড়ি মহিলা কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একইমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুতগতিতে এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় ধাক্কার তীব্রতায় অটোরিকশার যাত্রী নাদিম মিয়া ছিটকে সড়কের উপর পড়ে যান। এতে তার মাথাসহ শরীরে গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, আঞ্চলিক এই সড়কে প্রায়ই যানবাহনগুলো দ্রুতগতিতে চলাচল করে। বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা