× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুরে ২ রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৭:১৯ পিএম

ঈশ্বরদী থানা। ছবি: আশিকুর রহমান

ঈশ্বরদী থানা। ছবি: আশিকুর রহমান

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে মারামারিতে তাদের একজন নিহত হয়েছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা গ্রিন সিটির ছয় নম্বর ভবনের পঞ্চম তলায় সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরেক রুশ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কুদরিন সার্গেই (৫৬) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইনস্পেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ছয় ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে থাকতেন। অন্যদিকে আহত রুশ নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সকালে মদ্যপানের পর দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা পরস্পরকে আঘাত করলে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সার্গেইকে পাবনার অ্যাসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা