× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি বন্দর দিয়ে ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৫:৫৯ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১৮:৩৬ পিএম

কাঁচা মরিচ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাঁচা মরিচ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ১০ মাস পর আবারও ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হচ্ছে।

বন্দরে সোমবার বিকাল থেকে কাঁচা মরিচবাহী ট্রাক বন্দরে প্রবেশের কথা রয়েছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
এলপিজির দাম বাড়ল

তিনি জানান, হিলি স্থলবন্দরের ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর তারা এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম সম্পন্ন করেছেন। ফলে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সব প্রস্তুতি শেষ হয়েছে।

আমদানিকারকদের দাবি, টানা বৃষ্টি, ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন কমে গেছে। এতে বাজারে সরবরাহ সংকট দেখা দিয়ে কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে ৩০০ টাকারও বেশি হয়ে যায়। বাজারে সরবরাহ বাড়াতে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নাহিদ ইসলাম বলেন, “দেশীয় উৎপাদন কমে যাওয়ায় বাজারে কাঁচা মরিচের সংকট তৈরি হয়েছে। ভারতের বাজারে তুলনামূলক কম দামে মরিচ পাওয়া যাচ্ছে। সরকারের অনুমতি পাওয়ার পর দ্রুত এলসি খুলে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে”।

উপ-পরিচালক আনোয়ার হোসেন জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। প্রায় ১০ মাস পর আবারও এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তির আশা তৈরি হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা