× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ত্রাসী রায়হানের ২ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৫:২৯ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১৫:৩৬ পিএম

সন্ত্রাসী রায়হানের ২ সহযোগী অস্ত্রসহ ও হাটহাজারীর আলোচিত নুরুল আজিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দিদারুল আলমকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সন্ত্রাসী রায়হানের ২ সহযোগী অস্ত্রসহ ও হাটহাজারীর আলোচিত নুরুল আজিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দিদারুল আলমকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামে রাউজান উপজেলার পাহাড়তলী বাজারে বিএনপি নেতা মো. মাকসুদুল হক মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি)।

সংশ্লিষ্টদের দাবি, গ্রেপ্তার দুইজন শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগী। এছাড়াও হাটহাজারীর মেলা ইউনিয়নে বহুল আলোচিত নুরুল আজিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. দিদারুল আলমকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার  নগরীর ২ নম্বর গেট সংলগ্ন আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য জানান।

গত রবিবার রাতে সীতাকুণ্ড থানাধীন শীতলপুরে শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে স্থাপিত বিশেষ চেকপোস্ট অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন- মো. দিদার আলম ও মো. আফসার মিয়া।

জেলা পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং পেশাদার আভিযানিক কৌশলের সমন্বয়ে পরিচালিত অভিযানে একের পর এক চিহ্নিত সন্ত্রাসী আইনের আওতায় আসছে।

জেলা এসপি মাসুদ আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার  রাত পৌনে ৩টার সময় রাউজান থানাধীন  আমির হোসেন ফকির বাড়ির জনৈক মানিকের বসতঘরের পেছনে থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭.৬৫ ক্যালিবারের ০২ (দুই) রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এসপি মাসুদ আলম আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান এবং পেশাদার আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা