× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুধ দিয়ে গোসল করে রাজনীতিতে ইস্তেফা যুবদল নেতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৫:২৩ পিএম

ধনুয়া দক্ষিনপাড়া গ্রামের নিজ বাড়ীতে দুধ দিয়ে গোসল করছেন মাহাবুব আলম। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ধনুয়া দক্ষিনপাড়া গ্রামের নিজ বাড়ীতে দুধ দিয়ে গোসল করছেন মাহাবুব আলম। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে ব্যতিক্রমী উপায়ে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুব আলম (৪০)। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২ টায় ধনুয়া দক্ষিনপাড়া গ্রামের নিজ বাড়ীতে দুধ দিয়ে গোসল করে তিনি রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মাহাবুব আলম গাজীপুর ইউনিয়নের ধনুয়া দক্ষিনপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি তিনি ২০০৬ সাল থেকে জাতিয়তাবাদী দল বিএনপির যুব সংগঠন তথা যুবদলের রাজনীতির সাথে জড়িত।

রাজনীতি ছাড়ার কারণ ব্যাখ্যা করে মাহাবুব আলম বলেন, আমার পরিবারের সকলের সমর্থনে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কার্যক্রমে সম্পৃক্ত থাকবো না। ২০০৬ সালে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপিতে যোগদান করি। ২০১৩ সালে যুবদলের কমিটিতে ৫নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হই। আমি রাজনীতি করে দুর্দিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মাওনা চৌরাস্তায় কিতাব আলী প্লাজায় আমার একটি জুতার দোকান ছিল। সেই দোকান ধরে রাখতে পারিনি রাজনীতি করার কারণে।

তিনি আরও বলেন, গত একটি মামলায় আমি ৫২ দিন জেল খেটেছি। জেল থেকে বের হওয়ার পর মামলার ঘটনা নিয়ে আমিও একটি সংবাদ সম্মেলন করেছিলাম যেন মূল ঘটনাটি উঠে আসে। সেই কারণে শ্রীপুর উপজেলা বিএনপি আমাকে কারণ দর্শানো নোটিশ ইস্যু করে। আমি শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ ভাইয়ের কাছে সেই কারণ দর্শানো নোটিশের জবাব দেই। এর এক মাস পর আবার আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। এতে আমার কোন দুঃখ নাই। যুবদলের জন্য যতটুকু ভালো করার আমি মন থেকে দলকে ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। আজকে গোসল করে আমার মায়ের উপস্থিতিতে বিএনপি যুবদল তথা রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। আগামীতে কোন ধরনের রাজনীতির সাথে আমি জড়াবো না। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা